ওয়াইএসএস/এসআরএফ অধ্যক্ষের ভারত সফর — ২০২৭

ওয়াইএসএস/এসআরএফ অধ্যক্ষের ভারত সফর ২০২৭ - অনুষ্ঠান বিশিষ্ট চিত্র

এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন এখন শুরু হয়েছে!

অনুষ্ঠান সম্পর্কে

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ (ওয়াইএসএস/এসআরএফ)-এর শ্রদ্ধেয় অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধান, শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি, ২০২৭-এর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভারত সফর করবেন।

তাঁর এই সফরকালে, স্বামীজি দুটি শহরে নিম্নে উল্লিখিত সূচি অনুযায়ী বিশেষ একদিনের অনুষ্ঠান পরিচালনা করবেন:

  • রবিবার, ২৪ জানুয়ারি: হায়দ্রাবাদ
  • রবিবার, ২১ ফেব্রুয়ারি: নয়ডা

স্বামীজির আসন্ন সফরের জন্য আমরা সানন্দে প্রতীক্ষা করছি এবং তাঁর পূর্ববর্তী সফরের সময় আমরা সকলেই যে গভীর আধ্যাত্মিক অনুপ্রেরণা ও উন্নীতকরণ লাভ করেছি, তা স্মরণ করছি। এই পবিত্র অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণের জন্য আমরা সকল ওয়াইএসএস/এসআরএফ ভক্তকে সাদর আমন্ত্রণ জানাই।

পূর্ববর্তী সফরের উল্লেখযোগ্য মুহূর্তগুলি

আমরা আপনাকে নীচের লিঙ্কগুলি দেখার এবং স্বামীজির পূর্ববর্তী সফরের সেই মনোরম স্মৃতি ও আশীর্বাদপুত মুহূর্তগুলিকে পুনরায় স্মরণ করার আমন্ত্রণ জানাই:

ফোটো অ্যালবাম

পূর্ববর্তী অনুষ্ঠানসমূহ

para-ornament

এক রূপান্তরকারী অভিজ্ঞতা

নীচে স্বামীজির ২০২৫-এর সফরের সময় অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণকারী কয়েকজন ভক্তের অভিজ্ঞতা তুলে ধরা হল।

অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ

অনুষ্ঠানসুচী
  • রবিবার, ২৪ জানুয়ারি: হায়দ্রাবাদ
  • রবিবার, ২১ ফেব্রুয়ারি: নয়ডা

স্বামী চিদানন্দজির সঙ্গে প্রতিটি একদিনের অনুষ্ঠানে থাকছে সকালের দীর্ঘ ধ্যান এবং সন্ধ্যাকালীন ধ্যান এবং তার শেষে স্বামীজি প্রদত্ত সৎসঙ্গ।

অনুষ্ঠান স্থল

স্বামীজির আগমন উপলক্ষ্যে হায়দ্রাবাদ এবং নয়ডায় যে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই সকল স্থানের বিবরণ নীচে দেওয়া হল:

হায়দ্রাবাদ

ঠিকানা,
ব্যাস নগর রোড,
নারসিঙ্গি,
হায়দ্রাবাদ – ৫০০০৭৫
তেলেঙ্গানা

গুগল ম্যাপ লিঙ্ক: এখানে ক্লিক করুন

নয়ডা

যোগদা সৎসঙ্গ শাখা আশ্রম — নয়ডা
পরমহংস যোগানন্দ মার্গ
বি-৪, সেক্টর ৬২
নয়ডা – ২০১৩০৭
গৌতম বুদ্ধ নগর
উত্তর প্রদেশ

গুগল ম্যাপ লিঙ্ক: এখানে ক্লিক করুন

নিবন্ধন

অর্থপ্রদান:

  • নিবন্ধন মূল্য জনপ্রতি ₹১,২০০। এই মূল্যের মধ্যে আহারের খরচ অন্তর্ভুক্ত রয়েছে।
  • তবে, কেউ আবাসনের সুবিধা গ্রহণ করতে চাইলে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে, যা প্রত্যেক ভক্ত কতদিন অবস্থান করতে চান তার উপর নির্ভর করবে। আবাসনের খরচ নিম্নরূপ:
    • হায়দরাবাদ: জনপ্রতি প্রতি রাতে ₹ ১,০০০
    • নয়ডা: জনপ্রতি প্রতি রাতে ₹ ১,২৫০
  • নয়ডার অনুষ্ঠানের জন্য আবাসনের আবেদনকারী ভক্তদের নয়ডা আশ্রমের আশেপাশে আবাসনের ব্যবস্থা করা হবে।
    অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, ওয়াইএসএস নয়ডা আশ্রমের অভ্যন্তরে কোনো আবাসনের ব্যবস্থা উপলব্ধ থাকবে না।

নিবন্ধন মূল্য প্রদান করতে আপনার অসুবিধা হলে, অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন

নিবন্ধন তথ্য

এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন এখন শুরু হয়েছে!

ভক্তগণ অনলাইন ওয়াইএসএস ভক্ত পোর্টালের মাধ্যমে, ওয়াইএসএস হেল্পডেস্কে কল করে অথবা যেকোনো ওয়াইএসএস আশ্রম কিংবা ওয়াইএসএস হায়দরাবাদ ধ্যান কেন্দ্র পরিদর্শন করে নাম রেজিস্ট্রি করতে পারেন।

নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নরূপ:

ডেভোটি পোর্টাল-এর মাধ্যমে অনলাইন নিবন্ধন:

আরও দ্রুত ও সহজে নিবন্ধনের জন্য নীচের বোতামে ক্লিক করে অনলাইনে নিবন্ধন করুন।

ওয়াইএসএ হেল্পডেস্ক-এর সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিবন্ধন:

অনুগ্রহ করে (0651) 6655 555 নম্বরে ফোন করুন অথবা helpdesk@yssi.org-এ ইমেল করুন এবং নিম্নলিখিত তথ্যগুলি প্রদান করুন:

  • আপনার সম্পূর্ণ নাম
  • বয়স
  • ঠিকানা
  • ইমেল এবং টেলিফোন নম্বর
  • ওয়াইএসএস পাঠমালা -র নিবন্ধন নম্বর (অথবা এসআরএফ সদস্য সংখ্যা)
  • আপনার প্রস্তাবিত আগমন ও প্রস্থানের তারিখ

আপনার মোবাইল বা ইমেল ঠিকানায় যে পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে, তার মাধ্যমে আপনি নির্ধারিত অর্থ প্রদান করতে পারবেন।

এসআরএফ ভক্তদের জন্য নিবন্ধন:

  • আগ্রহী এসআরএফ ভক্তদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা helpdesk@yssi.org-এ ইমেল পাঠিয়ে ওয়াইএসএস হেল্পডেস্ক-এর সঙ্গে যোগাযোগ করুন এবং উপরে উল্লিখিত সমস্ত তথ্য প্রদান করুন।
  • এসআরএফ ভক্তরা অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করতে এবং অনুষ্ঠানের স্থানে আহার গ্রহণ করতে সাদরে স্বাগত। তবে, নীচে উল্লিখিত যেকোনো হোটেলে তাঁদের নিজেদের আবাসনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
para-ornament

অনুগ্রহ করে লক্ষ্য করুন:

  • নিবন্ধন সফল হলে, আপনি ইমেল অথবা হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস-এর মাধ্যমে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন। যদি আপনি এই ধরনের কোনো বিজ্ঞপ্তি না পান, তবে অনুগ্রহ করে ওয়াইএসএস রাঁচি হেল্পডেস্কে ফোন করুন (০৬৫১) ৬৬৫৫ ৫৫৫ অথবা ইমেল করুন (helpdesk@yssi.org)
  • আপনার নিবন্ধন নিশ্চিত হওয়ার পরও যদি আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে নিবন্ধন মূল্য ফেরত দেওয়া হবে না এবং অন্য কোনো ব্যক্তির নামেও তা স্থানান্তর করা যাবে না।

 

  • শুধুমাত্র ওয়াইএসএস/এসআরএফ ভক্তরাই এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করতে পারবেন।
  • ১২ বছরের কম বয়সি শিশুদের অনুমতি দেওয়া হবে না।
  • বিভিন্ন স্থানে আবাসনের সুবিধা সীমিত থাকায়, যেসব নিবন্ধনের সঙ্গে আবাসনের প্রয়োজন রয়েছে, সেগুলি আগে এলে আগে পাবেন ভিত্তিতে নিশ্চিত করা হবে।
  • যেসব ভক্ত উভয় স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী, তাঁরা তা করতে সাদরে স্বাগত।
আবাসন

হায়দরাবাদ ও নয়ডায় অনুষ্ঠিত একদিনের অনুষ্ঠানের জন্য ভক্তরা অনুষ্ঠানের আগের সন্ধ্যায় এসে অনুষ্ঠানের সমাপ্তির পরের সকাল পর্যন্ত থাকতে পারেন। কেউ আবাসনের সুবিধা গ্রহণ করতে চাইলে, একজন ভক্ত কতদিন অবস্থান করতে চান তার উপর নির্ভর করে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। আবাসনের খরচ নিম্নরূপ:

  • হায়দরাবাদ: জনপ্রতি প্রতি রাতে ₹ ১,০০০
  • নয়ডা: জনপ্রতি প্রতি রাতে ₹ ১,২৫০


নয়ডার অনুষ্ঠানের জন্য আবাসনের আবেদনকারী ভক্তদের নয়ডা আশ্রমের আশেপাশে আবাসনের ব্যবস্থা করা হবে।
অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, ওয়াইএসএস নয়ডা আশ্রমের অভ্যন্তরে কোনো আবাসনের ব্যবস্থা উপলব্ধ থাকবে না।

অনুগ্রহ করে লক্ষ্য করুন:

  • উভয় স্থানে আবাসনের সুবিধা সীমিত থাকায়, যেসব নিবন্ধনে আবাসনের প্রয়োজন রয়েছে, সেগুলি আগে এলে আগে পাবেন ভিত্তিতে নিশ্চিত করা হবে।
  • মহিলা ও পুরুষদের জন্য পৃথকভাবে যৌথ আবাসনের ব্যবস্থা করা হবে। সেই অনুযায়ী তাঁদের পরিকল্পনা ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে আনতে পরিবারের সদস্যদের অনুরোধ করা হচ্ছে।
  • আবাসন বা খাদ্যের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন রয়েছে এমন ভক্তদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন নিজেদের ব্যবস্থা নিজেরাই করেন। নিকটবর্তী হোটেলগুলির একটি তালিকা নীচে দেওয়া হল।
স্বেচ্ছাসেবক

সর্বদাই যেমন হয় নিবন্ধন ডেস্ক, আবাসন, অডিও-ভিজ্যুয়াল, আহার, পরিচ্ছন্নতা, আসনপ্রদর্শক এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সেবাদানের জন্য ভক্ত-স্বেচ্ছাসেবকদের প্রয়োজন হবে। এর মধ্যে কয়েকটি ক্ষেত্রে প্রতিটি অনুষ্ঠান শুরু হওয়ার এক বা দুই দিন আগে থেকেই স্বেচ্ছাসেবকদের প্রয়োজন হবে। আপনি যদি স্বেচ্ছাসেবকের সেবা দিতে আগ্রহী হন, তাহলে অনুগ্রহ করে রেজিস্ট্রেশন ফর্ম-এ তা উল্লেখ করুন।

নিবন্ধন ও অনুসন্ধানের জন্য যোগাযোগের বিস্তারিত তথ্য

যোগদা সৎসঙ্গ শাখা মঠ — রাঁচি
পরমহংস যোগানন্দ পথ
রাঁচি – ৮৩৪০০১
ঝাড়খণ্ড

ফোন: (০৬৫১) ৬৬৫৫ ৫৫৫ (সোম-শনি ,সকাল ৯:০০ – বিকেল ৪.৩০ পর্যন্ত)
ইমেল: helpdesk@yssi.org

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন