তরুণ সাধক সংগম ২০২৬

(ওয়াইএসএস নয়ডা আশ্রম)

বুধবার , অক্টোবার ৭, ২০২৬ – রবিবার, অক্টোবার ১১, ২০২৬

এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন এখন শুরু হয়েছে!

নিবন্ধন ও অনুসন্ধানের জন্য যোগাযোগের ঠিকানা

যোগদা সৎসঙ্গ শাখামঠ — রাঁচি
পরমহংস যোগানন্দ পথ
রাঁচি – ৮৩৪০০১

ফোন: (০৬৫১) ৬৬৫৫ ৫৫৫ (সোম–শনিবার, সকাল ৯:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত)
ইমেল: helpdesk@yssi.org

অনুষ্ঠানের স্থান

যোগদা সৎসঙ্গ শাখা আশ্রম — নয়ডা
পরমহংস যোগানন্দ মার্গ
৪, সেক্টর ৬২
নয়ডা – ২০১৩০৭
গৌতম বুদ্ধ নগর

ফোন: +৯১ ৯৮৯৯৮১১৮০৮, +৯১ ৯৮৯৯৮১১৯০৯
ইমেল: noidaashram@yssi.org

গুগল ম্যাপের লিঙ্ক:
এখানে ক্লিক করুন

অনুষ্ঠান সম্পর্কে

অন্যদের আধ্যাত্মিক স্পন্দনের সান্নিধ্য আপনার নিজের আধ্যাত্মিক স্পন্দনকে উন্নত করার শক্তি রাখে। তাই অন্যান্য ভক্তদের সঙ্গে একত্রে ধ্যান করলে আপনার আধ্যাত্মিক বিকাশ দ্রুত তর হয়। আত্মোপলব্ধির সোপান বেয়ে ঊর্ধ্বে আরোহণের পথে তাঁরা আপনাকে অনুপ্রাণিত করেন; আর আপনার দৃষ্টান্তও তাঁদের সহায়ক হতে পারে।

— শ্রীশ্রী পরমহংস যোগানন্দ

তরুণ ভক্তদের আধ্যাত্মিক যাত্রাপথে নিরবিচ্ছিন্নভাবে সহায়তা করার প্রচেষ্টার অংশ হিসেবে, ওয়াইএসএস আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে এই বছরের তরুণ সাধক সংগম অনুষ্ঠিত হবে ৭–১১ অক্টোবর, ২০২৬ (বুধবার–রবিবার), নয়ডার যোগদা সৎসঙ্গ শাখা আশ্রমে। অংশগ্রহণকারীরা ৬ অক্টোবর এসে রেজিস্ট্রেশন, ওরিয়েন্টেশন এবং পরস্পরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

গত বছর রাঁচিতে অনুষ্ঠিত প্রথম তরুণ সাধক সঙ্গমে ভারত জুড়ে ২০০-রও বেশি তরুণ ভক্তের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণের পর, ওয়াইএসএস আধ্যাত্মিক সৎসঙ্গের সুযোগ আরও সম্প্রসারিত করে চলেছে। এর মধ্যে রয়েছে ২০২৫-এর শেষ দিকে অনলাইন তরুণ সাধক ফেলোশিপ-এর সূচনা, যার মাসিক অনলাইন সভা অনুষ্ঠিত হচ্ছে; এবং এই বছরের গোড়ার দিকে বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে আয়োজিত আঞ্চলিক তরুণ সাধক সপ্তাহশেষ শিবির। এই উদ্যোগগুলির ধারাবাহিকতায় এবারের সঙ্গম অনুষ্ঠিত হবে নয়ডা আশ্রমে।

ভাবপ্রবণতাকে আধ্যাত্মিক করে তোলা — সম্পর্কের সমন্বয় — এই ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত এই সংগমটি বিশেষভাবে ওয়াইএসএস –এর নব্যযুবক ভক্তদের জন্য পরিকল্পিত। পরমহংসজির সম্যক জীবনযাপন শিক্ষাবলি এবং সহসাধকদের সৎসঙ্গের মাধ্যমে অংশগ্রহণকারীরা কীভাবে আবেগের ভারসাম্য গড়ে তোলা যায় এবং নিজেদের সম্পর্কের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায়, তার বাস্তবসম্মত উপায় অন্বেষণ করবেন।

আমরা তরুণ ভক্তদের এই অনুপ্রেরণাদায়ক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। আমাদের প্রার্থনা, এই সঙ্গম যেন প্রত্যেককে নিজের আধ্যাত্মিক জীবনকে আরও গভীর করার, সহসাধকদের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলার এবং ঈশ্বর ও গুরুগণের সান্নিধ্যে জীবনযাপনের আনন্দ অনুভব করার এক সুন্দর সুযোগ এনে দেয়।

২০২৫-এর তরুণ সাধক সংগমের কিছু ঝলক 

সংগমের বিশেষ আকর্ষণ

  • সমবেত ধ্যান
  • ওয়াইএসএস-এর পবিত্র ধ্যান প্রক্রিয়ার পুনরালোচনা ও নির্দেশিত অনুশীলন
  • পাঠমালার এবং আত্মবিশ্লেষণ নিয়ে সমবেতঅধ্যয়ন
  • গুরুদেবের শিক্ষাবলি এবং দৈনন্দিন জীবনে তার প্রয়োগ নিয়ে অনুপ্রেরণামূলক সৎসঙ্গ
  • ভাবপ্রবণতাকে আধ্যাত্মিক করে তোলা এবং সম্পর্কের মধ্যে সমন্বয় স্থাপনের বাস্তবসম্মত উপায়ের অন্বেষণ নিয়ে কর্মশালা ও আলোচনা-চক্র
  • কীর্তন – সমবেত ভক্তিগীতির অধিবেশন
  • আধ্যাত্মিক পরামর্শ — অনুরোধের ভিত্তিতে অভিজ্ঞ সন্ন্যাসীদের ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক পরামর্শ
  • গুরু-সেবা — সংগমের বিভিন্ন ক্ষেত্রে সেবাদানের সুযোগ, যেমন অভর্থনা ও আসন প্রদর্শক, আহার পরিবেশন, সাজসজ্জা, রেজিস্ট্রেশন ডেস্ক, বুকরুম এবং অডিও-ভিডিও বিভাগে সেবা।
  • প্রতিদিন অবসর ও বিনোদনের সময়, যার মধ্যে হঠযোগের অধিবেশন, খেলাধুলা ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
  • অন্যান্য তরুণ সাধকদের সঙ্গে সৎসঙ্গ ও সাহচর্য
  • প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি স্থানে ভ্রমণ

অনুষ্ঠানসূচি

ক্লাস ও বক্তৃতাগুলি ইংরেজিতে অনুষ্ঠিত হবে।

যদিও ক্রিয়াযোগ দীক্ষা অনুষ্ঠান থাকবে না, তবে ক্রিয়াযোগের প্রক্রিয়া নিয়ে একটি পর্যালোচনা ক্লাস অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি অনুষ্ঠান শুরুর কিছুদিন আগে প্রকাশ করা হবে। অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে এই বিভাগটি দেখে নেবেন।

আরও তথ্য

নিবন্ধন

২৩ থেকে ৩৫ বছর বয়সি ওয়াইএসএস/এসআরএফ ভক্তরা এই সঙ্গমে অংশগ্রহণের যোগ্য।

আপনার বয়সসীমা সামান্য এদিক-ওদিক হলেও যদি আপনি আন্তরিকভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী হন, তাহলে নির্দেশনার জন্য youthservices@yssi.org-তে মেল পাঠিয়ে আপনার অনুরোধ জানাতে পারেন।

অর্থপ্রেরণ:

  • নিবন্ধন মূল্য জন প্রতি ₹২,৫০০/-। এই মূল্যের মধ্যে আহারের খরচও অন্তর্ভুক্ত রয়েছে।
  • যাঁদের পক্ষে নিবন্ধন মূল্য প্রদান করা সম্ভব নয়, তাঁদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে। মূল্য প্রদান করতে অসুবিধা হলে (0651 6655 555) নম্বরে ওয়াইএসএস হেল্পডেস্কে ফোন করুন অথবা helpdesk@yssi.org-এ ই-মেলকরুন।

অতিরিক্ত তথ্য

আগে এলে আগে পাবেন ভিত্তিতে:

  • সীমিত পরিকাঠামোর কারণে আগে এলে আগে সুযোগের ভিত্তিতে নিবন্ধন নিশ্চিত করা হবে।
  • সর্বাধিক সংখ্যক অংশগ্রহণকারীর সীমা পূর্ণ হয়ে গেলে নিবন্ধন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যেতে পারে।

যোগ্যতা:

  • শুধুমাত্র ওয়াইএসএস/ এসআরএফ ভক্তরাই সঙ্গমে অংশগ্রহণ করতে পারবেন।
  • এসআরএফ ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, তবে তাঁদের নিকটস্থ হোটেলে নিজেদের থাকার ব্যবস্থা করতে হবে। এই ধরনের হোটেলের একটি তালিকা এখানে পাওয়া যাবে।

পূর্ণ অংশগ্রহণ:

অংশগ্রহণকারীদের সঙ্গমের সমগ্র সময়কালের জন্য পরিকল্পিত সমস্ত অনুষ্ঠানে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। যেহেতু সময়সূচী অত্যন্ত ব্যস্ততামূলক হবে, তাই যেসব ভক্তদের স্বাস্থ্য ভঙ্গুর, বিশেষ চাহিদা রয়েছে, বা অফিসের কাজের প্রভূত ব্যস্ততা রয়েছে, তাঁদের আবেদন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিবন্ধন তথ্য

এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন এখন খোলা হয়েছে!

নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নরূপ:

ভক্ত পোর্টালের মাধ্যমে অনলাইন নিবন্ধন:

আরও দ্রুত ও সহজে নিবন্ধনের জন্য নীচের বোতামে ক্লিক করে অনলাইনে নিবন্ধন করুন।

হেল্প ডেস্কে যোগাযোগ করে নিবন্ধন:

অনুগ্রহ করে (0651 6655 555) নম্বরে ফোন করুন অথবা রাঁচি আশ্রমের হেল্পডেস্কে ই-মেল করে নিম্নলিখিত তথ্য প্রদান করুন:

  • আপনার পুরো নাম
  • বয়স
  • ঠিকানা
  • ইমেল এবং দূরভাষ নম্বর
  • ওয়াইএসএস পাঠমালা -র নিবন্ধন নম্বর (অথবা এসআরএফ সদস্যপদ নম্বর)
  • আপনার নির্ধারিত আগমন ও প্রস্থানের তারিখ

আপনার মোবাইল নম্বর অথবা ই-মেল ঠিকানায় যে পেমেন্টলিঙ্ক পাঠানো হবে, তার মাধ্যমে আপনি নির্ধারিত অর্থপ্রদান করতে পারেন।

এসআরএফ ভক্তদের জন্য নিবন্ধন:

  • আগ্রহী এসআরএফ ভক্তদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা ই-মেল-এর মাধ্যমে ওয়াইএসএস হেল্পডেস্কে যোগাযোগ করে উপরে উল্লেখিত সমস্ত তথ্য প্রদান করুন।
  • এসআরএফ ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাদরে আমন্ত্রিত এবং অনুষ্ঠানস্থলে আহারগ্রহণ করতে পারবেন। তবে তাঁদের অনুরোধ করা হচ্ছে, কাছাকাছি যেকোনো হোটেলে নিজেদের থাকার ব্যবস্থা যেন নিজেরাই করেন। এই ধরনের হোটেলগুলির একটি তালিকা এখানে পাওয়া যাবে।

অনুগ্রহ করে মনে রাখুন:

  • আপনার নিবন্ধন নিশ্চিত হওয়ার পরও যদি আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে নিবন্ধন মূল্য ফেরত দেওয়া হবে না এবং অন্য কোনো ব্যক্তির নামেও তা স্থানান্তর করা যাবে না।
  • নিবন্ধন সফলভাবে সম্পন্ন হলে আপনি ই-মেল, হোয়াটস অ্যাপ অথবা এসএমএস -এর মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পাবেন । যদি এমন কোনো বিজ্ঞপ্তি না পান, তাহলে ফোনে (0651 6655 555) অথবা ই-মেল (helpdesk@yssi.org)-এর মাধ্যমে ওয়াইএসএস রাঁচি হেল্প ডেস্কে যোগাযোগ করুন।
আপনার সফরের পরিকল্পনা করুন
  • অনুষ্ঠানটি বুধবার সকালে শুরু হয়ে রবিবার দুপুর নাগাদ শেষ হবে।
  • অংশগ্রহণকারীদের অনুরোধ করা হচ্ছে, মঙ্গলবার, ৬ অক্টোবর বিকেলের মধ্যে নয়ডা আশ্রমে এসে পৌঁছোতে, যাতে সন্ধ্যার ধ্যান, পারস্পরিক পরিচয়পর্ব এবং ওয়াইএসএস সন্ন্যাসীদের পরিচালনায় ওরিয়েন্টেশন অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন। যাঁরা আশ্রমে আরও কিছুটা সময় কাটাতে চান, তাঁরা সর্বাধিক দুদিন আগে এসে এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর আরও একদিন থাকতে পারেন।
  • মহিলা ও পুরুষদের জন্য পৃথকভাবে যৌথ আবাসনের ব্যবস্থা করা হবে। পরিবারের সদস্যদের অনুরোধ করা হচ্ছে, সেই অনুযায়ী নিজেদের পরিকল্পনা ও প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে আনতে।
  • সমস্ত অংশগ্রহণকারীকে আশ্রম প্রাঙ্গণের মধ্যেই থাকার জন্য উৎসাহিত করা হচ্ছে। যাঁদের বিশেষ ধরনের আবাসন অথবা খাদ্য সংক্রান্ত প্রয়োজন রয়েছে, তাঁরা অনুগ্রহ করে আশ্রমের বাইরে নিজেদের থাকার ব্যবস্থা করে নেবেন। কাছাকাছি হোটেলের একটি তালিকা এখানে পাওয়া যাবে।
স্বেচ্ছাসেবা ও সেবার সুযোগ

এই সঙ্গমটি মূলত “তরুণ সাধকদের জন্য, তরুণ সাধকদের দ্বারা”। সংগম চলাকালীন আশ্রমে স্বেচ্ছাসেবার অনেক সুযোগ তরুণ সাধকদের জন্য উন্মুক্ত থাকবে। রেজিস্ট্রেশন, আবাসন, অডিও-ভিজ্যুয়াল, আহার, পরিচ্ছন্নতা, অতিথি-আপ্যায়ন এবং অন্যান্য বিভাগে সেবা করার সুযোগ থাকবে। এর মধ্যে কয়েকটি বিভাগে স্বেচ্ছাসেবকদের অনুষ্ঠান শুরুর এক বা দুইদিন আগে এসে পৌঁছোতে হতে পারে।

আপনি যদি সেবা করার জন্য অনুপ্রাণিত বোধ করেন, তাহলে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার সময় আপনার আগ্রহের কথা জানাবেন।

আপনার আর্থিক সহায়তা সাদরে গ্রহণযোগ্য

এই সঙ্গম আয়োজনের বিভিন্ন ব্যয়ভার বহনে আপনাদের অবদান প্রশংসনীয়। নিবন্ধন মূল্য ভর্তুকিযুক্ত করা হয়েছে, যাতে সীমিত সামর্থ্যের সাধকরাও এতে অংশগ্রহণ করতে পারেন। যাঁরা আরও বেশি অবদান রাখতে সক্ষম হয়েছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ; কারণ তাঁদের এই সহযোগিতার ফলেই আমরা এই ভর্তুকি প্রদান করতে পারছি এবং এর মাধ্যমে সকল আন্তরিক ঈশ্বরসন্ধানীদের প্রতি গুরুদেবের আতিথেয়তা প্রসারিত করতে পারছি।

উপলব্ধ যুব কার্যক্রমগুলি সম্পর্কে আরও জানতে youthservices@yssi.org-এ যোগাযোগ করুন।

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন